[ খেলা ]
টসে জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
চিটাগং কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামবে চিটাগং কিংস। এবারের বিপিএলে এটিই দুই দলের প্রথম ম্যাচ।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অর্থাৎ মেহেদী হাসান মিরাজের খুলনাকে আগে ব্যাটিংয়ে নামতে হবে।
খানিক পর দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি আরম্ভ হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
চিটাগং কিংস একাদশ: হায়দার আলী, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), উসমান খান, নাঈম ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, টম ও ক'নেল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং আলিস ইসলাম।
খুলনা টাইগার্স একাদশ: মোহাম্মদ নাইম শেখ, ইব্রাহিম জাদরান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), উইলিয়াম বসিস্টো, মোহাম্মদ নাওয়াজ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং ওশানে থমাস।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!