মুখোমুখি মেসি-রোনালদোর লড়াইয়ের অপেক্ষা বাড়ল
ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে আর মেসি ইন্টার মিয়ামিতে। দুইজন দুই লিগে হওয়ায় মুখোমুখি দেখার সুযোগ ছিল না। তবে এই সুযোগ করে দিয়েছিল এই দুইক্লাব কর্তৃপক্ষ। ছিল মঞ্চ প্রস্তুত, প্রস্তুত মেসিও। কিন্তু এ ম্যাচে বিশ্ব ফুটবল মেসি-রোনালদোর আরেকটি লড়াই দেখতে পারেনি। চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় মাঠে নামতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদো। যার কারণে একপ্রকার তাকে ছাড়াই মিয়ামির বিপক্ষে ফেন্ডেলি ম্যাচে মাঠে নেমেছিল আল নাসর। ম্যাচে মিয়ামিকে ৬-০ গোলে হারিয়েছিল আল নাসর। তাতে আবারো মেসি-রোনালদোর লড়াই দেখার অপেক্ষা বাড়ল ফুটবল প্রেমীদের।
ট্রেবলে রিয়ালের স্বপ্নপূরণ
ট্রেবল, ফুটবলের পরিভাষায় এক মৌসুমে তিন ট্রফি। ইউরোপীয় ট্রেবল জিততে অবশ্য ঘরোয়া লিগের সঙ্গে ঘরোয়া কাপ এবং মহাদেশীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে হয়। চলতি বছরে সেই কাজটি করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ২০২৪ সালে পাঁচটি শিরোপার সবকটিই ঘরে তুলেছে লস ব্ল্যাংকরা। প্রথমে মৌসুমের শুরুতেই সেমিফাইনালে অ্যাতলেটিকোর বিপক্ষে ৫-৩ গোলের ব্যবধানে জিতে ফাইনালে উঠে রিয়াল। সেখানে প্রতিপক্ষ হিসেবে পায় লিগের প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। সেখানে তারা বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে সুপার কাপের শিরোপা দিয়ে মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুলে। এরপর সুপার কাপের একে একে লা লিগা, উয়েফা সুপার কাপ জয়ের পর সর্বশেষ ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি জেতে তারা। গোটা ২০২৪ সলে মোট ছয়টি ট্রফি ঘরের তুলে রিয়াল।
ইপিএলে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
ইপিএল ২০২৩-২৪ মৌসুম ছিল প্রচুর নাটকীয়ময়। মুদ্রার দুই পিঠ দেখে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লিগের শুরুতেই আর্সেনাল ও লিভারপুলে লড়াই ছিল শিরোপার রেসে। কিন্তু শেষ মুহূর্তে সেই লড়াইটা বিলিয়ে যায় ম্যানচেস্টার সিটির কাছে। তিন ম্যাচ বাকি থাকতে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়েছে ইপিএলে চ্যাম্পিয়ন হয় তারা। ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার ১৩৬ বছরের ইতিহাসে এর আগে কোনো ক্লাব টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ জিততে পারেনি। সিটি প্রথম ক্লাব হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ায় নতুন কীর্তি লিখে রেখেছে। তবে নতুন মৌসুমে শুরুটা দারুণ করলেও সিটিতে তার কোচিং ক্যারিয়ারে টানা ৭ ম্যাচ হারেনি দলটি। কিন্তু নতুন মৌসুমে টানা সাত ম্যাচ হারে পর জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। হারের কারণে শিরোপার রেসে থেকে পিছিয়ে পড়েছে তারা।
.png)
বুন্দেস লিগায় চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন
বরাবরেই মতো বুন্দেসলিগায় ১৮টি দল মৌসুম শুরু করবে, আর শেষে ট্রফি উৎসব করবে বায়ার্ন মিউনিখ—টানা ১১ বছর এমনটাই দেখে এসেছে ফুটবলবিশ্ব। এক দশকের বেশি সময় পর বায়ার্ন রাজত্বের অবসান ঘটেছে গেলো বছরে। অবশেষে, জার্মান ফুটবলের শিরোপা মাথায় তুলেছে নতুন কেউ—বায়ার লেভারকুসেন। লিগে পাঁচ ম্যাচ বাকি থাকতেই ২০২৩–২৪ বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছে লেভারকুসেন। ১২০ বছরের ক্লাব ইতিহাসে এটিই শীর্ষ লিগে লেভারকুসেনের প্রথম ট্রফি। এর আগে পাঁচবার রানার্সআপ হয়েছে তারা। লিগের ম্যাচে ভেরডার ব্রেমেনকে ৫–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স হওয়ার মুকুট পরে তারা। শেষ হওয়া মৌসুমে লেভারকুসেনের পয়েন্ট শিরোপা জেতার সময় তাদের পয়েন্ট ছিল ২৯ ম্যাচে ৭৯। লিগ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। শুধু তাই নয় বুন্দেস লিগায় অপরাজিত থাকার রেকর্ড গড়ে তারা। কোচ জাবি আলোনসোর দলটি এর আগেই অবশ্য জার্মান কাপ ও জার্মান সুপার কাপ জিতে ঘরোয়া লিগে ট্রেবল জেতে লেভারকুসেন।
ইতালির সেরা ইন্টার মিলান
গেলো কয়েক মৌসুমে শিরোপার রেসে জুভেন্টাসের এক দশকের আধিপত্য ছিল। সেই আধিত্যের অবসান ঘটিয়ে ইতালির ফুটবলের কর্তৃত্ব ফিরেছে মিলানে। গেলো মৌসুমে শিরোপা জিতেছিল এসি মিলা। এবার এই মৌসুমে শিরোপা জিতে ইন্টার মিলান। গত মৌসুমে তারা ৩৮ ম্যাচে ৯৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ জয় করে। এসি মিলান ৭৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়। সিরি এ লিগে ২০ নম্বর ট্রফি জয় করেছে ইন্টার মিলান। চলতি মৌসুমে দলটাও শিরোপার লড়াইয়ে আছে। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে তিনে আছে তারা। তবে ইতালিয়ান কাপ জেতে জুভেন্টাস।
ইউরো জেতে স্পেন
২০২৪ ইউরো কাপে ইতিহাস গড়ে স্পেন। রড্রি-ইয়ামালদের দুরন্ত পারফরম্যান্সের জোরে এই রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে ২-১ হারিয়ে খেতাব জয় করে স্প্যানিশ ফুটবল দল। আর ফুটবল সমর্থকদের নজর ছিলো জুন-জুলাইয়ে হওয়া ইউরোর দিকে।জার্মানিতে ২৪ দলের আসরটি ছিলো শুরু থেকেই জমজমাট। শিরোপা জয়ের পরপরেই তাতে সবচেয়ে বেশি ইউরো জয়ী দল হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখায় স্পেন। আসরের সেরা খেলোয়াড় হন স্পেনের রদ্রি।
কোপার ট্রফি আর্জেন্টিনার ঘরে
ইউরো সময়ে বিশ্বের অন্যপ্রান্তে চলে কোপা আমেরিকা। যেখানে শুরু থেকে জমজমাট লড়াই করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্যায়ে এবং ও ফাইনালে তারা দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে রেকর্ড টানা ১৬ শিরোপা ঘরে তোলে মেসির দল। যদিও ফাইনাল ম্যাচটি কলম্বিয়া এবং হাড্ডা-হাড্ডি লড়াই হয়। অতিরিক্ত সময়ে না তারো মার্টিনেজের গোলে জয় পায় আর্জেন্টিনা।
আলোচিত সমালোচিত ব্যালন ডি’ওর জেতে রোদ্রি
প্যারিসে জমকালো আয়োজনে ব্যালন ডি’অরের ৬৮তম আসরে সবচেয়ে আকর্ষণীয় ও আকাঙ্ক্ষিত পুরষ্কার জিতেন স্পেনের রদ্রি হার্নান্দেজ। ১৯৬০ সালের পর প্রথম ও সব মিলিয়ে তৃতীয় স্প্যানিশ পুরুষ হিসেবে ব্যালন ডি’অর হাতে নিলেন রদ্রি। ২০২৩ সালের ১ আগস্ট থেকে এই বছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী হয়েছেন তিনি। যদিও পুরো মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, লা লিগা দারুণ গোল করে ব্যালন ডিওর এর যোগ্য চ্যাম্পিয়ন কিংবা দাবিদার ছিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিয়াস জুনিয়র।
অবসরের হিড়িক
২০২৪ এর বছরে নানাভাবে আলোচনার ইস্যু ছিল উল্লেখযোগ্য ব্যক্তির অবসর। তাদের মধ্যে জাতীয় দল থেকে অবসর নেন আর্জেন্টিনার ডি মারিয়া, উরুগুয়ের লুই সুয়ারেজ ও এডিসন কাভানি। জার্মানির থমাস মুলার, টনি ক্রুসদের পর আন্তর্জাতিক ফুটবল না খেলার ঘোষণা দেন ম্যানুয়েল নয়্যার, গুন্ডোগানের মতো তারকারা। এছাড়া জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন স্পেনের মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা, সুইজারল্যান্ডের শাকিরি, ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা অলিভার জিরু। ভারতের ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রীও।
রোনালদোর ৯০০ গোল এর মাইল ফলক স্পর্শ
ক্লাব ফুটবলে অতটা আলোচনা না থাকলেও ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চল্লিশ ছুই ছুই রোনালদো এখনো সৌদি প্রো-লিগে তরুণদের সাথে মাঠ মাতানোর চেষ্টা করছেন।
ভুলে থাকার বছর মেসির
দলীয় পারফরম্যান্স উজ্জ্বল ছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। তবে ক্লাব পর্যায়ে সেভাবে ঝলক দেখাতে পারেননি। বছর জুড়ে ইনজুরিতে কাটিয়েছেন।
দলবদলে ফুটবল
এইউরোপের ক্লাব ফুটবলের দল-বদলে আলোচনার কেন্দ্রবিন্দুতেছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফরাসী ক্লাব পিএজি ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। এছাড়াও নানা কারণে অনেক খেলোয়াড় দলবদল করেছেন।
ফিফা বর্ষসেরা ভিনিসিয়ুস জুনিয়র
২০০৭ সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে দারুণ অবদান রাখার স্বীকৃতি পেলেন তিনি।
ফিফার বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়। ফিফার সঙ্গে যুক্ত দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ ও একজন সাংবাদিক ছাড়াও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটের পোলের মাধ্যমে ভক্তরা ভোট দিয়ে বিজয়ী নির্বাচন করেন।