ফরচুন বরিশালের পক্ষ থেকে মুশফিকের চোটের বিষয়ে সর্বশেষ তথ্য জানানো হয়েছে। প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এ ব্যাপারে কথা বলেন। তার ভাষ্য, ‘আপনারা তো জানেন ওর আঙুলে ইনজুরি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে।’
আগামী ৬ জানুয়ারি সিলেটে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। সেই ম্যাচে মুশফিক খেলবেন কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে কোচ বাবুলের মন্তব্য, ‘হ্যাঁ খেলবে।’
.png)
সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষকের দায়িত্ব পালনকালে তার বাঁ-হাতের তর্জনীতে ব্যথা পেয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পরে তিনি সিরিজ থেকে ছিটকে যান।