ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২২, ৪ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ 
বাংলাদেশ নারী ক্রিকেট দল

তিন ম্যাচ ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ দুটির সূচি প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট।

ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। পরের দুই ওয়ানডে ২১ এবং ২৪ জানুয়ারি।  উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া সিরিজটি টাইগ্রেসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজের ফলাফলের উপর নিগার সুলতানা জ্যোতির দলের সরাসরি বিশ্বকাপে অংশ নেয়া নির্ভর করছে।

ঘরের মাঠে আয়ারল্যান্ডকে নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাঘিনীরা। এতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ কিছুটা সহজ হয়েছে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়ানডে সিরিজে লাল-সবুজের দলকে অন্তত দুটি ম্যাচ জিততে হবে।

Advertisement

সফরকারীরা ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-২০ ম্যাচ। ওয়ানডে ও টি-২০ সিরিজের সবগুলো ম্যাচই সেন্ট কিটসে আয়োজিত হবে। ক্রিকেট উইন্ডিজ এক বিবৃতিতে বিষয়টি জানায়। 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!