রোববার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয়দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। কিন্তু মাত্র ৪৫ মিনিটেই গুটিয়ে যায় তারা। আগেরদিন ৬ উইকেটে ১৪১ রান করে তৃতীয়দিনে মাত্র ১৬ রান যোগ করে ১৫৭ রানে অলআউট হয়ে যায় ভারত। দুই ইনিংস মিলিয়ে ভারতের দেওয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
এ জয়ে দীর্ঘ ১০ বছর পর ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি অজিদের পকেটে গেল। এর আগে, সর্বশেষ ২০১৪-২০১৫ মৌসুমে ভারতের বিপক্ষে এই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।
.png)
দুর্দান্ত এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করে ফেলেছে অজিরা। বাদ পড়েছে ভারত। আগামী ১১-১৫ জুন ২০২৩-২০২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৮৫ ও ১৫৭ (পান্ত ৬১, জয়সওয়াল ২২; বোলান্ড ৬/৪৫, কামিন্স ৩/৪৪)।
অস্ট্রেলিয়া: ১৮১ ও ১৬২/৪ (উসমান ৪১, ওয়েবস্টার ৩৯*, হেড ৩৪*; কৃষ্ণা ৩/৬৫)।
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: স্কট বোলান্ড।
সিরিজসেরা: জাসপ্রিত বুমরাহ।