উস্কানিতে উত্যক্ত হয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে খেলার ৭৯ মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তার এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছে রিয়াল। কোচ আনচেলত্তির আশাবাদী, ভিনি কমপক্ষে দুই ম্যাচ নিষিদ্ধের শাস্তি এড়াতে পারবেন।
রিয়াল কোচ বলেন, ‘এটা (ফাউল) লাল কার্ডের ছিল না, এটা ছিল হলুদ কার্ড। আর সে কারণে আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হবো না। আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুই জন সামনের ম্যাচের জন্য যাবে না। গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।’
.png)
সোমবার (৬ জানুয়ারি) কোপা দেল রের ম্যাচে চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে খেলবে রিয়াল। আনচেলত্তি জানিয়েছেন, দলের সঙ্গে সেদিন কার্তাজেনা যাবেন ভিনিসিয়ুস।