ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হামজার ‘অস্বাভাবিক’ নো বল, আলাউদ্দিনের ওয়াইডের হ্যাটট্রিক 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৩, ৭ জানুয়ারি ২০২৫
হামজার ‘অস্বাভাবিক’ নো বল, আলাউদ্দিনের ওয়াইডের হ্যাটট্রিক 
ফটো- সংগৃহীত

ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচের ফলাফলকে ছাড়িয়ে আলোচনায় এসেছে দুটি অদ্ভুত ঘটনা। আফগান স্পিনার আমির হামজার ‘অস্বাভাবিক’ নো বল প্রশ্নের জন্ম দিয়েছে। পেস বোলিং অলরাউন্ডার পরপর তিনটি ওয়াইড দিয়ে দর্শকদের দুয়ো পান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকা ১৬.৩ ওভারে ১১১ রানেই হয়ে যায় অল আউট। জবাবে রংপুর ৪০ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে। 

লক্ষ্য তাড়ায় নামা রংপুরের ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে দলটির আফগান স্পিনার আমির হামজা পায়ের ল্যান্ডিং মার্কের বক্সের মাঝামাঝিতে এক পা রাখেন। সামনের পা ফেলেন দাগের বেশ বাইরে। পেস বোলারদের পুরো এমনটা দেখা গেলেও স্পিনার হামজার এমন কাণ্ডে সবাই হতবাক। বল হাতে ৩ ওভারে ২৩ রান খরচায় তিনি কোনো উইকেট পাননি।

Advertisement

দশম ওভারে আলোচনার কেন্দ্রে আসেন আলাউদ্দিন বাবু। প্রথম চার বলে ৫টি রান দিয়ে একটি উইকেট শিকার করেন। ষষ্ঠ বলটি করতে গিয়ে টানা তিনটি ওয়াইড দেন। প্রথমটি পিচের বাইরে পড়ে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে যায়। তখনই দর্শকরা গ্যারারিতে আওয়াজ তোলেন। অফসাইডের বেশ বাইরে ডেলিভারি দিয়ে তিনি পরের দুটি ওয়াইড করেন।

ঘটনাবহুল সেই ওভারে আলাউদ্দিন বাবু ১৩ রানে ১ উইকেট নেন। ম্যাচে তিনি সব মিলিয়ে ২ ওভারে ৩৩ রান দিয়েছেন।  

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!