ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যুদ্ধে নামলে গুলি খেতে হবে: নাহিদ রানা 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৩, ৭ জানুয়ারি ২০২৫
যুদ্ধে নামলে গুলি খেতে হবে: নাহিদ রানা 
নাহিদ রানা

‘ধরেন, মানুষ যুদ্ধে নামলে গুলি খাইতে হয়। ক্রিকেট খেলতে আসলে ইনজুরিতে পড়বো। আর যেটা মেইনটেইনের কথা বলছিলেন, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেইন করছি। আর বিসিবি যেসব সিডিউল দিয়েছে, ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। সামনে যা হবে আলহামদুলিল্লাহ।’

চোট ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ক্রিকেট বোর্ডের দিক-নির্দেশনা প্রসঙ্গে এমন মন্তব্য করেন নাহিদ রানা। জাতীয় দলের এই পেসার ঢাকা ক্যাপিটাসসের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার পাওয়ার হয়ে রংপুর রাইডার্সের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত হন।

রংপুরের হয়ে ২১ রান দিয়ে ৩ উইকেট পান নাহিদ রানা। নিজের ফিটনেস নিয়ে এই টাইগার গতি তারকা বলেন, ‘দেখেন, আমি লাস্ট ওয়ানডে ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজে। তো তারপরে গ্যাপ পেয়েছি, খেলি নাই। বিসিবির একটা নির্দেশনা ছিল যে, তোমাকে মেইনটেইন করবা এবং প্ল্যান দিয়েছে যে তুমি এইভাবে ফিটনেস করবা এবং ম্যাচ খেলবা। এখন পর্যন্ত বিসিবি বলছে যে, আমার বোলিং ঠিক আছে এবং অনুভব করছি যে শরীর ঠিক আছে।’

Advertisement

রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থানকে আরো শক্তিশালী করেছে। টানা পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে আসরে এখনো অপরাজিত নুরুল হাসান সোহানের দল।
   
দলের এমন পারফরম্যান্স নিয়ে নাহিদের ভাষ্য, ‘আসলে আমাদের হচ্ছে দলীয় ঐক্যটা অনেক ভালো। টিম ধরেন মাঠে বলেন, মাঠের বাইরে বলেন এবং আমাদের কোচ ধরেন, যাদের যে খেলোয়াড়কে যে পরিকল্পনা দেয়, সেটা মাঠের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করি। এটার জন্য হচ্ছে মাঠে পারফর্মটা ভালো হচ্ছে।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!