ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ভারত-পাকিস্তান ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি হবে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৫, ৩ অক্টোবর ২০২৬
ভারত-পাকিস্তান ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি হবে
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান দ্বৈরথ ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে। শুধু একবার নয়, এবার একই বিশ্বকাপে তিনবার মুখোমুখি হতে পারে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে তো বটেই, পরবর্তীতে সুপার সেভেন এবং নকআউট পর্বেও দেখা হতে পারে ভারত ও পাকিস্তানের।

বৃহস্পতিবার ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ৭ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার তিনদিন পরই, ১০ অক্টোবর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার সুযোগ পাবে ক্রিকেট দুনিয়া। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই দল।

সেই ম্যাচের ফল যা-ই হোক, পরের পর্বে জায়গা করে নিলে আবার দেখা হতে পারে তাদের। গ্রুপ পর্বের পর শুরু হবে সুপার সেভেন পর্ব। দুই গ্রুপের প্রথম তিনটি দল এবং সেরা চতুর্থ দল মিলিয়ে হবে সাত দলের এই পর্ব। এখানে গ্রুপ পর্বের পয়েন্ট সঙ্গে থাকবে না।

সাত দল একে অপরের বিপক্ষে খেলবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ফলে ভারত এবং পাকিস্তান দু’দলই সুপার সেভেনে উঠলে দ্বিতীয় বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। সেই ম্যাচের দিন ও স্থান নির্ভর করবে গ্রুপ পর্বের পর দুই দলের অবস্থানের উপর। সুপার সেভেনের সেরা চার দল উঠবে সেমিফাইনালে। ফলে সেখানেও ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। আবার দু’দল ফাইনালে উঠলে শিরোপার লড়াইয়েও দেখা যেতে পারে তাদের। অর্থাৎ হিসাব মেলালে এক বিশ্বকাপে তিন বার পর্যন্ত হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।

গত ওয়ানডে বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত। পাকিস্তানের অভিযান শেষ হয়েছিল লিগ পর্বেই। ৯ ম্যাচের চারটিতে জিতে পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল তারা। তবে বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এমএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!