ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬, ২১ অক্টোবর ২০২৬
বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বুধবার (২১ অক্টোবর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।

বর্তমানে -১.৯৮০ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে +৩.১৬০ রানরেট নিয়ে শীর্ষে থাকা আফগানিস্তান অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছে। ফাইনালে উঠতে হলে আজ কেবল জয় পেলেই হবে না, নেট রানরেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলতে বড় ব্যবধান নিশ্চিত করতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানের জয় পেতে হবে, আর পরে ব্যাটিং করলে নির্দিষ্ট ওভারের মধ্যে লক্ষ্য ছুঁতে হবে বাংলাদেশকে। ওয়ানডেতে দুই দলের অতীত লড়াইয়ে ১১টি করে জয় থাকলেও সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে আধিপত্য দেখাচ্ছে আফগানিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!