ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

সতর্ক বিএনপি ও সরকারের সর্বস্তরের নেতা-কর্মীরা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪০, ২১ অক্টোবর ২০২৬
সতর্ক বিএনপি ও সরকারের সর্বস্তরের নেতা-কর্মীরা
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দখলদারিত্ব, চাঁদাবাজি ও বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর অবস্থান গ্রহণ করায় সতর্ক হয়ে উঠেছেন দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা। সাবেক পদত্যাগী প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সাবেক এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সাম্প্রতিক ঘটনা মন্ত্রী-এমপি থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত স্পষ্ট বার্তা দিয়েছে যে, দলীয় পরিচয় ব্যবহার করে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে মন্ত্রিসভার বর্তমান সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, শীর্ষ নেতৃত্বের নির্দেশে অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে ভাঙচুর ও স্থানীয় কোন্দলের জের ধরে ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তরের একাধিক কমিটি বিলুপ্ত করা হয়েছে, যা দলের ভেতরের জবাবদিহিতা শতভাগ নিশ্চিতের ইঙ্গিত দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!