ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

নাটোরে ভয়াবহ দুর্ঘটনায় ১৪ প্রাণহানি, জামায়াতের গভীর শোক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ দুর্ঘটনায় ১৪ প্রাণহানি, জামায়াতের গভীর শোক
ছবি সংগ্রহীত

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় ঘটে যাওয়া এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াত সেক্রেটারি নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। এ ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে অদক্ষ চালক ও মেয়াদোত্তীর্ণ যানবাহন বন্ধ করা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সড়ক খাতের সিন্ডিকেট ভেঙে ফেলার আহ্বান জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!