ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি হাসনাত আবদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৯, ২০ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি হাসনাত আবদুল্লাহর
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাক হোসেনের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (১৯ অক্টোবর) রাতে কুমিল্লার দেবিদ্বারের একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, দেশের পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছালে একজন প্রতিমন্ত্রীকে নিজেই অস্ত্র হাতে মাঠে নামতে হয়? তিনি অভিযোগ করেন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যথাযথভাবে দায়িত্ব পালন করলে প্রতিমন্ত্রীকে রাজপথে নামতে হতো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতা ও ব্যর্থতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ফৌজদারি অপরাধের ক্ষেত্রে শুধু পদত্যাগই যথেষ্ট শাস্তি হতে পারে না। এই ধরনের পদক্ষেপকে ‘শর্ট টাইম প্যারাসিটামল থেরাপি’ উল্লেখ করে তিনি বলেন, অপরাধ সংঘটিত হলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!