ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

জেনে নিন আজকের বৈদেশিক মুদ্রার দর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ২০ অক্টোবর ২০২৬
জেনে নিন আজকের বৈদেশিক মুদ্রার দর
মুদ্রা বিনিময় হার পরিবর্তন হতে পারে। সংগৃহীত ছবি

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য ও প্রবাসী আয়ের লেনদেন স্বাভাবিক রাখতে প্রতিদিনের মুদ্রার বিনিময় হার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) ব্যাংকগুলোর জন্য নির্ধারিত মুদ্রার লেনদেন দর প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের মুদ্রা বাজারে প্রতি মার্কিন ডলার ক্রয়ের জন্য ১২৩.৬০ টাকা এবং বিক্রয়ের জন্য ১২৩.৭২ টাকা নির্ধারিত হয়েছে। গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১২৩.৬৩ টাকায়। এছাড়া অন্যান্য প্রধান বৈদেশিক মুদ্রার মধ্যে ইউরো ক্রয় ১৩৮.৯১ টাকা ও বিক্রয় ১৩৯.০৬ টাকা, পাউন্ড ক্রয় ১৬৪.৭৩ টাকা ও বিক্রয় ১৬৪.৯১ টাকা, এবং ভারতীয় রুপি ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই ১.৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য প্রধান মুদ্রার মধ্যে সৌদি রিয়াল ক্রয় ৩২.৮৭ টাকা ও বিক্রয় ৩২.৮৬ টাকা, সিঙ্গাপুর ডলার ৯৬.৫৮ টাকা ও বিক্রয় ৯৬.৬৮ টাকা এবং অস্ট্রেলিয়ান ডলার ক্রয়ের দাম ৮৫.৭৯ টাকা। বাজার পরিস্থিতি অনুযায়ী এই দর পরিবর্তন হতে পারে বলে ব্যাংক সূত্রে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!