ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
রংপুরে প্রধানমন্ত্রী

একটি মহল দেশে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে

সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর
প্রকাশিত: ১৫:০৩, ২০ অক্টোবর ২০২৬
একটি মহল দেশে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি মহল দেশে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে। তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চেয়েছিল দেশের মানুষ তাদের কর্মকাণ্ড ভালোভাবে নেয় নাই। এখন তারা ২৪ এর গণঅভুত্থানকে বিতকর্তি করার চেষ্টা করছে। তিনি জামায়াতের নাম উল্লেখ করে বলেন, সংসদে আসুন কথা বলুন। আপনাদের বক্তব্য আমরা শুনতে চাই। জনগণের স্বার্থের কোনো কথা হলে আমরা গ্রহণ করতে রাজি আছি। আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর স্টেশন রোড এলকায় অবস্থিত ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনকালে দুর্গা পূজা উপলক্ষে সানতন সম্প্রুদায়ের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের স্বাস্থ্য সেবা ব্যবসা বানিজ্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করা স্থিতিশীলতা যাতে থাকে সে জন্য কাজ করছি। আমরা সকল ধরনের বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে চাই। এ জন্য দেশের জনগণকে আমি আরও কাছে পেতে চাই, তাদের সহযোগিতা চাই। আমরা সকলে মিলে সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এক সাথে কাজ করতে চাই। স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানের ব্যবস্থা  ব্যবসা-বাণিজ্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি। তিনি আবারো জনগণের প্রতি নিরাপদ বাংলাদেশ গঠন করতে সহযোগিতা চান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সকলে অংশ নিয়েছে। সকলের ঐক্যবদ্ধ অংশ গ্রহণে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। তিনি বলেন, মাত্র ২ বছর আগে দেশে যে গণঅভুত্থান হয় সেই গণঅভুত্থানে ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই রাজপথে নেমে এসেছিল আমরা স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছিলাম।

এখন আমরা আগামীর বাংলাদেশকে শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।
তিনি বলেন, বিগত নির্বাচিনে আমরা জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। আমরা হয়তো কোনো অঞ্চলে জয়ী হয়েছি কোন অঞ্চলে জয়ী হতে পারি নাই। আমরা মনে করি, দেশের সকল মানুষ আমাদের নির্বাচিত করেছে ভোট দিয়েছে। সে কারণে আমরা দেশের সকল অঞ্চলের সমভাবে সম বণ্টন করে উন্নয়ন করতে চাই। রংপুর মহানগরীর উন্নয়নের জন্য আমরা একনেকের সভা করে ১৮শ কোটি টাকা রবরাদ্দ দিয়েছি। এ ছাড়াও রংপুরের জেলা উপজেলার অবকাঠামো এবং রাস্তা ঘাটের উন্নয়নের জন্য জেলা পরিষদের মাধ্যমেঅর্থ বরাদ্দ দেবার নির্দ্দেশ দিয়েছি।

এর আগে, দুপুর ১২ টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাধা গোবিন্দ মন্দিরে আসেন। এর আগে সৈয়দপুর বিমানবন্দন থেকে শুরু করে অনুষ্ঠান স্থল পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কের দু পার্শ্বে হাজার হাজার নারী পুরুষ দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্দিরের উন্নয়নেরর জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন। এ ছাড়াও মন্দিরের গরিব মেধাবী সনাতন শিক্ষার্থীদের জন্য ৬ তলা ভবন নির্মাণ কাজে সহায়তার অশ্বাস দেন।

অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতিস ভবতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠারেনর বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চেধৈুরী ঢাকা জেলা বএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর সাহেব আলী সহ অন্যান্য নেতারা। 

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!