ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মোদীর বাসভবনের পাশে ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪, ২১ অক্টোবর ২০২৬
মোদীর বাসভবনের পাশে ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ
সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ‘রেসকোর্স মসজিদ’ ৬ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)। সোমবার (১৯ অক্টোবর) মসজিদ ভবনটিকে অননুমোদিত বা অবৈধ আখ্যা দিয়ে এই উচ্ছেদ নোটিশ জারি করা হয়।

নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় থাকা সত্ত্বেও গত ৭ অক্টোবর থেকে মসজিদটির বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

এদিকে ঐতিহ্যবাহী মসজিদ ও সংলগ্ন কবরস্থান রক্ষায় ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর জরুরি হস্তক্ষেপ চেয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। আইনি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, এনডিএমসি ও ওয়াকফ বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মসজিদের ইমাম মোহাম্মদ হারুন। তিনি জানান, পানি-বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা এবং যাতায়াতের পথ বন্ধ করার পরও ওয়াকফ বোর্ড আদালতে কোনো কার্যকর আইনি পদক্ষেপ নিচ্ছে না। মোদির বাসভবন এলাকার সামগ্রিক নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধন অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!