ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি মার্কিন ভিসা বাতিল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯, ২১ অক্টোবর ২০২৬
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি মার্কিন ভিসা বাতিল
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসন এ পর্যন্ত ৩ লাখেরও বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। দেশে অবৈধ অভিবাসনবিরোধী কড়াকড়ি অভিযানের মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা বাতিলের এই হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক মাধ্যমে জানান, মার্কিন ইতিহাসে অন্য যেকোনো প্রশাসনের চেয়ে ট্রাম্প প্রশাসন দ্রুততম গতিতে সর্বোচ্চ ভিসা বাতিল করেছে। আইন ভঙ্গ, জালিয়াতি কিংবা জাতীয় নিরাপত্তার হুমকি বরদাশত করা হবে না বলে তিনি সতর্ক করেন। তবে মানবাধিকারকর্মীদের দাবি, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া বা মন্তব্যের মতো বিষয়কে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তার অজুহাতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন ও প্রবাসীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সুত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!