ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মিসরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:০৭, ২১ অক্টোবর ২০২৬
মিসরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
ছবি: সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে কায়রো-আসিয়ুত মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ও আহতদের মধ্যে দেশি এবং বিদেশি উভয় ধরনের পর্যটক রয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরাম নিশ্চিত করেছে।

দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত চিত্রে দেখা যায়, প্রচণ্ড সংঘর্ষে বাসটির সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং মহাসড়কে বাসের আসন ও মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত যানবাহন সরানোর কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বর্তমানে আহতদের গিজার একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করতে ইতোমধ্যে প্রশাসনিক তদন্ত শুরু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!