[ ভ্রমণ ]
কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে হতাশ পর্যটকরা
বৃহস্পতিবার সকালে দেখা কাঞ্চনজঙ্ঘা। ছবি: ফিরোজ আল সাবাহ্
তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে নেপালে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আর তাই ভ্রমণ-পিয়াসুরা ছুটছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে।শুধু তেঁতুলিয়াই নয় নিলফামারী থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
তবে হুট করেই বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া দুঃসংবাদে অনেকটাই হতাশ পর্যটকরা। আগামী তিনদিন পঞ্চগড় থেকে দেখা যাবে না কাঞ্চনজঙ্ঘা। আকাশে লঘু চাপ ও মেঘ জমে থাকার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, লঘু চাপের কারণে আজ সামান্যই দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। সমুদ্রে লঘুচাপ থাকার কারণে কিছু মেঘ সৃষ্টি হওয়ায় দৃষ্টিসীমা অনেকটা কমে আসছে। লঘুচাপ দু’তিন দিনের মধ্যে কেটে গেলে কাঞ্চনজঙ্ঘা আবারো পরিষ্কার দেখা যাবে।
.png)
রোববার তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর কিনারা ঘুরে দেখা যায় ভ্রমণ-পিয়াসুদের ভিড়। অনেকেই দূর-দূরান্ত থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য ধারণ করতে উন্মুখ হয়ে আছেন। কিন্তু আকাশে মেঘ থাকায় সকাল থেকে অপেক্ষায় থাকতে থাকতে অনেককেই হতাশ হয়ে ফিরে যান।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!