ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

মালয়েশিয়া ভ্রমণে লাগবে না ছাড়পত্র-নোটিশ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৯:৩৭, ৩০ এপ্রিল ২০২১
মালয়েশিয়া ভ্রমণে লাগবে না ছাড়পত্র-নোটিশ
ফাইল ফটো

মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের হাইকমিশনের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না। তবে ৭২ ঘণ্টার আগের করোনা নেগেটিভ সনদ ও নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সম্প্রতি ঢাকার মালয়েশিয়া হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১ মে) থেকে হাইকমিশনের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ ছাড়া মালয়েশিয়া ভ্রমণ করা যাবে।

মালয়েশিয়া হাইকমিশন জানায়, ১ মে থেকে মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের হাইকমিশনের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না। তবে ৭২ ঘণ্টার আগের করোনা নেগেটিভ সনদ ও নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Advertisement

এর আগে করোনা পরিস্থিতিতে মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের হাইকমিশনের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ প্রযোজ্য ছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!