ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

তিনদিন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না পঞ্চগড় থেকে

ভ্রমণ প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩১, ১ নভেম্বর ২০২০
তিনদিন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না পঞ্চগড় থেকে
তেঁতুলিয়া থেকে গত বৃহস্পতিবার সকালে দেখা কাঞ্চনজঙ্ঘা- ডেইলি বাংলাদেশ

নিকলী হাওর, সাজেকের পর বর্তমানে ভ্রমণ-পিয়াসুরা ছুটছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে। কারণ তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে নেপালে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। শুধু তেঁতুলিয়াই নয় নিলফামারী থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।

তবে হুট করেই দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আগামী তিনদিন পঞ্চগড় থেকে দেখা যাবে না কাঞ্চনজঙ্ঘা। আকাশে লঘু চাপ ও মেঘ জমে থাকার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এ কর্মকর্তা জানান, লঘু চাপের কারণে আজ সামান্যই দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। সমুদ্রে লঘুচাপ থাকার কারণে কিছু মেঘ সৃষ্টি হওয়ায় দৃষ্টিসীমা অনেকটা কমে আসছে। লঘুচাপ দু’তিন দিনের মধ্যে কেটে গেলে কাঞ্চনজঙ্ঘা আবারো পরিষ্কার দেখা যাবে।

Advertisement

রোববার তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর কিনারা ঘুরে দেখা যায় ভ্রমণ-পিয়াসুদের ভিড়। অনেকেই দূর-দূরান্ত থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য ধারণ করতে উন্মুখ হয়ে আছেন। কিন্তু আকাশে মেঘ থাকায় সকাল থেকে অপেক্ষায় থাকতে থাকতে অনেককেই হতাশ হয়ে ফিরে যান। তবে বেলা ১১টার সময় পর্বতশৃঙ্গের চূড়ার কিছু অংশ হালকাভাবে চোখে পড়লেও অনেকেই ক্যামেরাবন্দি করতে পারেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!