ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

বৃষ্টিতে পাহাড়ে যেতে চাইলে

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৭, ১১ মে ২০২৪
বৃষ্টিতে পাহাড়ে যেতে চাইলে
ছবি: সংগৃহীত

বর্ষার এই সময়ে পাহাড়ে ভ্রমণের কথা ভাবছেন। আর তাই বর্ষায় পাহাড়ে ভ্রমণ পরিকল্পনা করার আগে বাড়তি কিছুর প্রস্তুতি প্রয়োজন। যেমন-

আবহাওয়ার পূর্বাভাস জানা জরুরি: পরিকল্পনা করার আগে আবহাওয়ার খোঁজ নিন। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে কখনোই পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করবেন না। কারণ এই সময়ে পাহাড় ধস ছাড়াও ঝিরিতে পানি বেড়ে যায়, সৃষ্টি হয় ফ্ল্যাশ ফ্লাডের।

জুতা ও জামাকাপড়ে নজর: বর্ষায় ঘুরতে যাওয়ার আগে রেনকোট কিনতে ভুলবেন না। এই সময় পাহাড়ের আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে যায়, তাই হালকা শীতের পোশাকও সঙ্গে রাখতে হবে। ভালো ওয়াটারপ্রুফ ও গ্রিপযুক্ত জুতা হোক ভ্রমণসঙ্গী।

Advertisement

ওষুধপত্র: বর্ষায় চারদিকে পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাই যেখানেই যাচ্ছেন সঙ্গে মশা মারার ধূপ বা ওডোমস ক্রিম সঙ্গে রাখুন। পানিবাহিত রোগের পাশাপাশি এই সময় ঠান্ডা, জ্বর, সর্দি, কাশির মতো রোগ দেখা দেয়। তাই জ্বর, ব্যথা কিংবা প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখবেন।

লোকাল গাইড নেবেন অবশ্যই: পাহাড় ভ্রমণে যেতে চাইলে লোকাল গাইড নেবেন। ভ্রমণের খরচ কমানোর জন্য গাইড ছাড়া নিজেরাই পাহাড়ি দুর্গম অঞ্চলে প্রবেশের পরিকল্পনা করবেন না।

স্থানীয়দের ওপর ভরসা: বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিংবা বৃষ্টি হলে সেই পরিস্থিতি কোথায় ঘুরতে যাওয়া নিরাপদ হবে, তার জন্য গুগলের উপর ভরসা না করে স্থানীয়দের উপর ভরসা রাখাই ভাল। ভারী বর্ষার মধ্যে নিজে নিজে কোথাও বেরিয়ে পড়া নিরাপদ হবে না, একান্তই কোথাও বেরোতে হলে স্থানীয় ড্রাইভার সঙ্গে রাখুন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!