[ ভ্রমণ ]
ঈদের দিন পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর বন্ধ
পাহাড়পুর বৌদ্ধ বিহার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদফতরের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শনে সব দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
রোববার পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরের কাস্টোডিয়ান মুহাম্মদ ফজলুল করিম আরজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে সোমবার পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর সব দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে যথা নিয়মে প্রত্নস্থল ও জাদুঘর সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খোলা থাকবে।
.png)
সবাইকে নির্ধারিত সময়ে প্রত্নস্থল ও জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!