গত কয়েকমাস ধরে ভিস্তারার যাবতীয় কাজ নিজেদের করে নিচ্ছে টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। মূলত, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং টাটা সন্সের যৌথ উদ্যোগে ভিস্তারা এখন এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হবে। এয়ারলাইন্সটির যাবতীয় কাজ এখন থেকে এয়ার ইন্ডিয়া পরিচালনা করবে। খবর বিবিসি
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, একীভূত করার অংশ হিসেবে খাবার সুবিধাসহ অন্যান্য প্রক্রিয়া উন্নত করার চেষ্টা চলছে।
.png)
একীভূত করার ফলে সেবার মান নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে টাটার পক্ষ থেকে বলা হয়েছে ভিস্তারা ফ্লাইট পরিচালনায় যে সুবিধা বজায় রাখতো, তাতে কোনো পরিবর্তন আনা হবে না।
ভালো খাবার, উন্নত সেবা এবং ভালো মানের কেবিন কোয়ালিটির জন্য ভিস্তারা গ্রাহকদের কাছে আশ্বস্ত এয়ারলাইন্স হয়ে ওঠে। কিন্তু তারা এভাবে ব্যবসা গুটিয়ে নেয়ার ফলে অনেকের কাছেই সমালোচনার শিকার হচ্ছে।