ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ কৃষি ও প্রকৃতি ]

লাভজনক হচ্ছে তিল চাষ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ২৭ জুন ২০১৮
লাভজনক হচ্ছে তিল চাষ

জয়পুরহাটে এবার ৭২ হেক্টর জমিতে তিলের চাষ হয়েছে। লাভজনক হওয়ায় এ আবাদে ঝুঁকছে কৃষকরা। চাষি পর্যায়ে উন্নত মানের তিল বীজ উৎপাদন ও প্রদর্শণীর আওতায় এ চাষ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, বিভিন্ন ওষুধি গুণসমৃদ্ধ তিলের তেলসহ সুস্বাদু নানা তরকারি আমাদের সমাজে এখনো জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে। জয়পুরহাট জেলায় চাষি পর্যায়ে উন্নত ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এবার ৭২ হেক্টর জমিতে তিলের চাষ হয়েছে।এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ৩৫ হেক্টর, পাঁচবিবিতে ৩৫ ও আক্কেলপুরে দুই হেক্টর। এতে তিলের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ মেট্রিক টন। এবারও তিলের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

চলতি রবি ২০১৭-১৮ ফসল চাষ মৌসুমে জেলায় তিল চাষের লক্ষ্যমাত্রা ছিল ১০৪ হেক্টর জমি বলে জানায় কৃষি বিভাগ।

Advertisement

কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার পারুলিয়া এলাকার কৃষক আহাদুল ইসলাম এবার এক বিঘা জমিতে বারি-৩ জাতের তিলের চাষ করেছেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলাম বলেন, ওষুধি গুণাগুণে সমৃদ্ধ তিলের চাষ বৃদ্ধির জন্য বর্তমান সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। সে লক্ষ্যে কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের তিল চাষে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করছেন।

ডেইলি বাংলাদেশ/আজ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!