[ শিল্প ও সাহিত্য ]
আকাশ
মূল: লিও টলস্টয় (উপন্যাস- ওয়ার অ্যান্ড পিস)
ছবি: অন্তর্জাল, প্রতীকী ( শিল্পী - ভিনসেণ্ট ভ্যানগগ, তৈলচিত্র- Wheat fields With Cypresses)
“তার মাথার ওপরে সেই মুহূর্তে আকাশ ছাড়া আর কিছুই ছিল না। উত্তুঙ্গ ও অস্পষ্ট আকাশ। কিন্তু সীমাহীন উঁচু। ধূসর মেঘগুলো শান্তভাবে সেখানে উড়াউড়ি করছিল। ধীরে ধীরে।
সে ভাবল, কী নিশ্চুপ, শান্ত ও পবিত্র এই মেঘগুলো! একেবারেই আমাদের মতো নয়, যখন আমরা দৌড়াচ্ছিলাম, চিৎকার করছিলাম, ও যুদ্ধ করছিলাম। এমনকি ফরাসি যোদ্ধা ও গোলন্দাজদের মতোও রাগান্বিত ও ভীত নয়। সম্পূর্ণ অন্যভাবে ওরা সুউচ্চ ও সীমাহীন আকাশের মধ্যদিয়ে উড়ছে।
.png)
এটা কেমন করে সম্ভব যে এমন সুউচ্চ আকাশ আমি আগে কখনোই দেখিনি? অথচ কত সুখীই না আমি অনুভব করছি শেষ পর্যন্ত এমন আকাশ দেখতে পেয়ে।
হ্যাঁ, আমি এখন জানি যে, আমার চারপাশের সবই শূণ্যতা ও প্রবঞ্চনা।কেবল এই সীমাহীন আকাশ এবং এর নির্জনতা ও প্রশান্তি ছাড়া। ঈশ্বরকে ধন্যবাদ....”
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!