ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

অলৌকিক 

মূলঃ হোর্হে লুইস বোর্হেস (গল্প- দ্য সিক্রেট মিরাকল) 
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ 
প্রকাশিত: ১০:৩৫, ১৩ মে ২০২৩
অলৌকিক 
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী 

ভোরের দিকে হ্লাদিক স্বপ্ন দেখল যে, সে নিজে ক্লিমেনটিনাম লাইব্রেরির কেন্দ্রের একটি অংশে লুকিয়ে আছে। কালো চশমা পরা এক লাইব্রেরিয়ান তাকে জিগ্যেস করলঃ তুমি এখানে কী খুঁজছ? হ্লাদিক উত্তর করলঃ আমি ঈশ্বরকে খুঁজছি।

লাইব্রেরিয়ান তাকে বললঃ ঈশ্বর হলেন ক্লিমেনটিনাম লাইব্রেরির চার শত হাজার বইয়ের কোনো একটি পৃষ্ঠার একটি অক্ষর। আমার পিতামাতা এবং তাদের পিতামাতারা এই অক্ষরটি অনুসন্ধান করেছেন। এই অনুসন্ধান আমাকেও অন্ধে পরিণত করেছে। লাইব্রেরিয়ান তার চশমা খুলল এবং হ্লাদিক দেখতে পেল যে তার চোখ দুটো মৃত। এই সময়ে একজন পাঠক ঢুকল এবং একটি মানচিত্র ফেরৎ দিলো। এই মানচিত্রটি কোনো কাজের না, বলে লাইব্রেরিয়ান তা হ্লাদিককে দিলো। হ্লাদিক কোনো চিন্তা ছাড়াই সেটি খুলল। সেটিতে সে ভারতের  একটি খুবু অদ্ভুত মানচিত্র দেখতে পেল। তারপর হঠাৎ করে সে সেটির সবচেয়ে ছোট অক্ষরগুলোর একটিকে স্পর্শ করল। 

সাথে সাথে একটি অদৃশ্য কন্ঠস্বর তাকে বললঃ তোমার কাজের সময় মঞ্জুর করা হয়েছে। হ্লাদিক ঘুম থেকে জেগে উঠল। 

Advertisement

“আমি নরকে আছি,” সে ভাবল।  তারপর সে ভাবল, “আমি মৃত।” তারপর তার মনে হলো হঠাৎ করে সময় থেমে গেছে। এবং বুঝতে পারল যে জার্মান গুলিগুলো তাকে নির্ধারিত সময়েই হত্যা করবে, কিন্তু গুলির আদেশ প্রদান ও রাইফেল থেকে গুলি বের হওয়ার মধ্যবর্তী সময়ে তার মনের মধ্যে এক বছর পেরিয়ে যাবে।বিভ্রান্তি থেকে অসারতা, অসারতা থেকে হাল ছেড়ে দেওয়া এবং হাল ছেড়ে দেওয়া থেকে আকস্মিক কৃতজ্ঞতার বোধ তাকে আক্রান্ত করল।

.... সে তার পুরো নাটক  লেখা সম্পন্ন করল;  শুধু একটি বর্ণনা খুঁজে পাওয়া ছাড়া। সেটিও খুঁজে পেল সে। কিন্ত পরমুহূর্তেই জমে যাওয়া পানির বিন্দু তার চিবুকের ওপরে গড়িয়ে পড়ল। পাগলের মতো চিৎকার করে উঠল সে। মাথা নাড়াল, হাসলো, এবং তখনই  চারদিক থেকে বৃষ্টির মতো গুলি তার ওপরে বর্ষিত হলো। 

লেখক পরিচিতিঃ হোর্হে লুইস বোর্হেস (স্পেনীয়: Jorge Luis Borges; আগস্ট ২৪, ১৮৯৯ – জুন ১৪, ১৯৮৬) ছিলেন একজন প্রথিতযশা আর্জেন্টিনীয় সাহিত্যিক। বিংশ শতাব্দীর সবচাইতে কৃতি ও প্রভাবশালী লেখকদের মাঝে একজন হিসেবে তাকে গণ্য করা হয়। বোর্হেস মূলত তার ছোটগল্পের জন্য বেশি বিখ্যাত। তবে ছোটগল্প ছাড়াও তিনি একাধারে কবিতা, প্রবন্ধ, নিবন্ধ ও সাহিত্য সমালোচনা লিখে গেছেন। তিনি একজন সফল অনুবাদকও ছিলেন। জীবনের অনেকখানি সময় তিনি অন্ধ অবস্থায় অতিবাহিত করেন। সূত্রঃ উইকিপিডিয়া।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!