[ শিল্প ও সাহিত্য ]
আত্মার সন্তুষ্টি
মূলঃ অজ্ঞাতনামা
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
এক জ্ঞানী সন্ত মহিলা পাহাড়ের মধ্যে ঘুরে বেড়ানোর সময়ে ঝর্ণার স্রোতে একটা দামী পাথর খুঁজে পেল।
পরেরদিন তার সাথে অন্য এক ভ্রমণকারীর সাথে দেখা হলো যে ক্ষুধার্ত ছিল। জ্ঞানী মহিলা তখন তার থলি খুলল তার সাথে নিজের খাবার ভাগ করে নেয়ার জন্যে।
ক্ষুধার্ত ভ্রমণকারী মূল্যবান পাথরটা দেখল এবং মহিলাকে অনুরোধ করল সেটি তাকে দিয়ে দিতে। কোনোরূপ ইতস্তত করা ছাড়াই মহিলা তাকে তা দিয়ে দিলো।
ভ্রমণকারী নিজের ভাগ্য নিয়ে আনন্দিতভাবে চলে গেল। সে জানত যে তার সারাজীবনের নিরাপত্তা দেওয়ার জন্যে পাথরটির মূল্যমান যথেষ্ট ছিল।
কিন্তু কয়েকদিন পরেই সে জ্ঞানী মহিলাকে পাথরটা ফেরত দিতে ফিরে এলো।
.png)
“বিষয়টা নিয়ে আমি ভাবছিলাম,” সে বলল, “আমি জানি যে পাথরটা দামী, তবে আমি সেটা তোমাকে ফেরত দিতে চাই এই আশা করে যে তুমি আমাকে আরো দামী কিছু দেবে। আমাকে তুমি তোমার ভেতরের সেই জিনিসটা দাও যা তোমাকে পাথরটা দিয়ে দেওয়ার সামর্থ দিয়েছে।”
মোরাল: যখন তোমার আত্মার মধ্যে সন্তুষ্টি থাকবে তখন তুমি নিজেই একটা সন্তুষ্ট দামী পাথর ও দানশীল আত্মায় পরিণত হবে। অন্যদের কাছ থেকে তোমার আত্মা কোনোকিছু খুঁজবে না বা নেবে না।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!