[ শিল্প ও সাহিত্য ]
উপদেশ
মূলঃ ফিয়দর দস্তয়েভস্কি, বই- দ্য ব্রাদার্স কারামাজভ (Fyodor Dostoevsky, Book: The Brothers Karamazov)
ছবিঃ অন্তর্জাল প্রতীকী (শিল্পী- Will Barnet)
‘আমি বিশ্বাস করি যে তুমি আন্তরিক ও মনের দিক দিয়ে ভালো একজন মানুষ। সুখ না পেলেও সবসময় মনে রাখবে যে তুমি সঠিক পথেই আছ এবং চেষ্টা করবে এটিকে না ছাড়তে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাকে সব ধরনের মিথ্যাচার এড়িয়ে চলতে হবে, বিশেষ করে নিজের সঙ্গে মিথ্যেচার করা থেকে।
নিজের কপটতার প্রতি সতর্ক দৃষ্টি রাখবে এবং প্রতি ঘণ্টা, প্রতি মিনিটে এর প্রতি খেয়াল করবে। নিজের বা অন্যদের সঙ্গে কলহপূর্ণ আচরণ করবে না। নিজের যা কিছুই তোমার কাছে খারাপ বলে মনে হয় তা পরিশুদ্ধ হবে যদি তুমি সেটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখো।
.png)
ভয়কেও এড়িয়ে চলার চেষ্টা করবে, যদিও ভয় হলো নিজের অসাধুতার পরিণাম। কখনোই ভীত হয়ো না ভালোবাসা অর্জনের ক্ষেত্রে নিজের হতবুদ্ধি অবস্থা দেখে।’
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!