[ শিল্প ও সাহিত্য ]
গাজা
মূলঃ মাহমুদ দারবিশ, বই- জার্নাল অফ এন অরডিনারি গ্রিফ ( Mahmud Darwish, Journal of an Ordinary Grief)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
“গাজা সবচেয়ে সুন্দর বা সবচেয়ে বড় শহর নয়।
তবে সে একটা জাতির ইতিহাসের সমতুল্য,
কারণ সে হলো আমাদের শহরগুলোর মধ্যে
শত্রুদের চোখে সবচেয়ে অসহ্যকর-
সবচেয়ে গরীব,
সবচেয়ে মরিয়া,
এবং সবচেয়ে ভয়ংকর।
কারণ সে হলো একটা দুঃস্বপ্ন।
কারণ সে হলো কমলালেবু যা বিস্ফোরিত হয়,
শৈশবহীন শিশু,
বুড়ো বয়সহীন বর্ষীয়ান মানুষ
এবং কামনাহীন নারী।
এবং এগুলো হবার কারণেই আমাদের মধ্যে সে সবচেয়ে সুন্দর,
সবচেয়ে পবিত্র,
সবচেয়ে ধনী
এবং সবচেয়ে বেশি ভালোবাসার যোগ্য।”
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!