[ শিল্প ও সাহিত্য ]
অনুভব
মূলঃ আলবেয়ার ক্যামু, বই- এ হ্যাপি ডেথ (Albert Camus, A Happy Death)
ছবিঃ অন্তর্জাল (আলবেয়ার ক্যামু ও প্রতীকী)
“যখন আমি নিজের জীবন ও
গোপন রঙগুলোর দিকে তাকাই,
তখন ভীষণ কাঁদতে ইচ্ছে করে।
সেই আকাশের মতো।
বৃষ্টি ও সূর্যের মতো।
দুপুর ও মধ্যরাতের মতো....
তখন মনে হয় সেই ওষ্ঠগুলোকে,
যেগুলোকে আমি চুমু খেয়েছি;
সেই হতভাগ্য শিশুকে, যা আমি নিজে ছিলাম;
জীবনের পাগলামি ও উচ্চাশাগুলোকে,
যেগুলো আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল;
এবং আমি নিজেই তৎক্ষনাৎ হয়ে উঠেছিলাম
সেই জিনিসগুলো।
আমি নিশ্চিত যে আমার এমন সময়ও ছিল
যখন তুমি আমাকে চিনতে পারতে না।
যদিও আমি জানতাম না যে,
সেই সময় আমার জন্য
চরম দুখের নাকি সুখের ছিল।”
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!