ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

তবুও ভালোবাসি

এস আর শাহ্ আলম
প্রকাশিত: ২৩:০১, ৭ সেপ্টেম্বর ২০২৬
তবুও ভালোবাসি
ভালোবাসা সব সময় পাওয়ার নাম নয়; কখনো কখনো হারিয়েও কাউকে আমৃত্যু ভালোবেসে যাওয়ার নাম।

কিছু অপূর্ণতা কখনও পূর্ণতা পায়না
কিছু মানুষ জীবন থেকে চলে গেলেও
হৃদয়ের গভীরে চিরকাল রয়ে যায়। 

তুমিও তেমনই এক অসমাপ্ত গল্প,
যার শেষ পৃষ্ঠা-
আমি কোনোদিন লিখতে পারিনি।

এই আশ্চর্য গল্পটি শেষ হয়ে গেলেও
তোমার জন্য অপেক্ষাটুকু শেষ হবে না!

Advertisement

হয়তো কোনোদিন দেখা হবে,
চেনা চোখে চোখও পড়বে- 
ভুল ক্রমে কথা হলেও হতে পারে! 
শুধু তোমার হাতটা ছোঁয়া হবে না।

হয়তো অন্য কারও পাশে
তোমার জীবনের গল্প পূর্ণতা পাবে।

এতে কোনো অভিযোগ নেই,
শুধু আমার ভেতরে রাখা
তোমার জন্য নীল আকাশটা
আর কোনোদিন ঝলমল করবে না।

কেউ জানবে না, কেউ দেখবেও না
কতটা নীরবে একজন মানুষ
আরেকজনকে সারাজীবন বয়ে বেড়াতে পারে।

ভালোবাসা সব সময় পাওয়ার নাম নয়;
কখনো কখনো হারিয়েও
কাউকে আমৃত্যু ভালোবেসে যাওয়ার নাম।

তোমার জীবনে আমার কোনো গল্প না থাকলেও 
তবুও ভালোবাসি 
বড্ড ভালোবাসি।
 

ডেইলি-বাংলাদেশ/এস এম
লিংক সফলভাবে কপি হয়েছে!