ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

ধর্মঘট মাঠে নেই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ১০ নভেম্বর ২০২৬
ধর্মঘট মাঠে নেই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ
এনসিপি নেতা আসিফ মাহমুদ, ফাইল ছবি

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে। মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে? এরা ভালো হবে না?’

এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে রাজধানীর গুলশান-২ গোলচত্বরে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে গোলচত্বরের ক্রাউন প্লাজা হোটেল-সংলগ্ন ফাঁকা জায়গায় অবস্থান নেন গুলশান থানা বিএনপির নেতাকর্মীরা। গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুনের নেতৃত্বে তারা এ কর্মসূচি পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!