ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

নবীন লেখকদের পদচারণায় মুখর বইমেলা

বইমেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২১, ২১ ফেব্রুয়ারি ২০২২
নবীন লেখকদের পদচারণায় মুখর বইমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জমে উঠেছে আজকের গ্রন্থমেলা। সকাল ১১টা থেকে মেলা শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। প্রতিটি বছর মেলা উপলক্ষে তিন থেকে চার হাজার নতুন বই প্রকাশ হয়। তার মধ্য নতুন লেখকদের গল্প, কবিতা, উপন্যাসের বই বেশি থাকে। তাদের অনুভূতি মেশানো বইগুলো স্টলের সামনের সারিতেও সাজানো থাকে। পাঠকরা বইগুলো হাতে নিয়ে একটু নাড়াচাড়া করলেই তাদের ভেতরে এক ধরনের তৃপ্ততা দেখা যায়।

এমনই কয়েকজন লেখক প্রথম প্রকাশের অনুভূতি জানিয়েছেন ডেইলি বাংলাদেশকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আল হাসান বলেন,  প্রেমিকেরা যখন অন্ধ ছিল' কাব্যগ্রন্থটি আমার প্রথম প্রকাশ। চন্দ্রবিন্দু প্রকাশন থেকে বইটি এসেছে। অনুভূতি লিখে বা বলে প্রকাশ করা সম্ভব নয়। এক কথায় অসাধারণ। এবারের মেলায় বই থাকায় বিগত বছরের থেকে এবারের মেলা আমার কাছে ভিন্নরকম৷ আমার সৃষ্টিকর্ম আমি ছড়িয়ে দিয়েছি৷ এখন পাঠকের হৃদয় ও মস্তিষ্কে তা আলোড়ন সৃষ্টি করতে পারলেই আমার স্বার্থকতা৷

Advertisement

এদিকে অনেকের সংকলন গ্রন্থও প্রকাশ হয়েছে। দ্বীপ সমদ্দার, মির্জা নয়ন, আরিফুর রায়হানের সম্মিলিত প্রচেষ্টায় কাব্যগ্রন্থ 'প্রহেলিকার মৃত্যু' ঘাসফুল প্রকাশন থেকে এসেছে। প্রথম প্রকাশিত বইয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বিরহবেদনার চরমে কিংবা মহাআনন্দের মূহুর্তে মানবের প্রথম প্রেম যেমন হৃদয়ে সবসময় দোলা দেয় ঠিক তেমনই প্রথম বই বের করাও।নতুনত্ব অনর্গল নতুন করে প্রেরণার জন্ম দিচ্ছে। জন্ম দিচ্ছে সামনে এগিয়ে যাওয়ার অপার আগ্রহ। সাথে ভয় তো থাকছেই নিউ কামার বলে কথা।

তিনি আরও বলেন, তাই একপ্রকার মিশ্র অনুভূতি নিয়ে এগিয়ে যাচ্ছি। অনুপ্রেরণা পাচ্ছি সাথে হালকা ভয়ও। অন্যদিকে বই বিক্রি হওয়ায় ভালোই লাগছে।

শুধু কবিতা বা সংকলন নয় অনেকের প্রথম উপন্যাসও প্রকাশ হয়েছে। 'স্মৃতির রুমাল' উপন্যাস নিয়ে  রাব্বি হোসেন বলেন, একটি বিশ বাইশ বছরের তরুণীর যাপিত জীবনের সংগ্রামের চিত্র ফুটে এসেছে বইটিতে। কাছের মানুষকে আগলে রাখা, নিজেকে বাঁচিয়ে রাখার তীব্র তাড়না দেখানো হয়েছে বইটিতে। জীবন আর বাস্তবতার কঠিন সন্ধিই বইটির মূল প্লট।গল্পের প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ।প্রতিটি চরিত্রই আপনাকে ভাবিয়ে তুলবে।সেই সাথে বাবার সাথে ছেলের, মায়ের সাথে মেয়ের, অচেনা মানুষের সাথেও ভালোবাসার তীব্র বন্ধন থাকে তাই তুলে ধরা হয়েছে।বইটি নিয়ে আমি বেশ আশাবাদী। ইতোমধ্যে পাঠকদের আস্থা কুড়িয়ে নিয়েছে। পাঠকদের সাড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো।

উল্লেখ, এবছর বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ১৫ মার্চ পর্যন্ত বইমেলার সময়সীমা বৃদ্ধি পেতে পারে। করোনার  কারণে এবছর গ্রন্থমেলায় শিশুপ্রহর না থাকলেও, থাকছে লেখক মঞ্চ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য রাখা হয়েছে মোবাইল কোর্ট। রয়েছে তথ্য কেন্দ্র, টয়লেট ও খাবারের ব্যবস্থা। মেলায় প্রবেশের জন্য রয়েছে চারটি প্রবেশ পথ ও বের হওয়ার জন্য রয়েছে তিনটি পথ। স্বাস্থ্যবিধি মানারও কড়াকড়ি লক্ষণীয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!