বইটি পাওয়া যাচ্ছে কলকাতা লিটল ম্যাগাজিন প্যাভিলয়নের ১০৩ নং টেবিল ‘কবিতা ক্যাম্পাস’ এর স্টলে। (৯ নম্বর গেট দিয়ে সোজা নাক বরাবর) বইটি প্রকাশ করেছে ব্লাকহোল পাবলিকেশন। বাংলা থেকে ইংরেজি করেছেন প্রত্যূষা সরকার। প্রচ্ছদ ভাবনা অর্পন। মূল্য মাত্র ৫০ টাকা (পঞ্চাশ রূপি) এক ডলার।
কবিতাগুলি সম্পর্কে কবি বলেছেন, তার সিদ্ধ ধানের ওম এবং দোআঁশ মাটির কোকিল কাব্যগ্রন্থদ্বয় থেকে বাছাই করা সেরা কিছু কবিতা রয়েছে এই ইংরেজি অনুবাদ বইয়ে। তাছাড়া মাটি সংলগ্ন থাকার যাবতীয় আয়োজন যখন মিথ্যে তখন এ কবিতা প্রকৃতি পাঠের আসল স্বাদ ও ঘ্রাণ দিতে উন্মুখ। পাঠক আশা করি ক্রয় করলে ঠকবেন না।
.png)
ষোল পৃষ্টার বইটিতে মোট বারটি বাছাই কবিতা স্থান পেয়েছে। যা এক নিমিষে শরবত পানের মতো আরাম ছড়িয়ে দিবে। তাছাড়া সবুজ বসন্তে মাটির গান ছাড়া কি চায় হলুদ মানুষ?
বইটি উৎসর্গ করা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত, এজরা পাউন্ড এবং আল মাহমুদকে।