বইমেলায় অ্যাপস ভিত্তিক চার অডিও বুকের স্টল
অমর একুশে বইমেলার প্রাঙ্গণ জুড়ে থাকে নতুন-পুরাতন কাগজের বইয়ের স্টল। এবার কাগজের বইয়ের স্টলের পাশাপাশি জায়গা দখল করেছে অডিও বুকের স্টল। মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ এলাকা জুড়ে এবার অ্যাপস ভিত্তিক তিন অডিও বুকের প্রকাশনার দেখা মিলেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) মেলা সোহরাওয়ার্দী উদ্যানে ১ অডিও বইয়ের প্রকাশনা এবং একাডেমি প্রাঙ্গণে ৩ স্টলের প্রকাশনার সঙ্গে কথা হয় ডেইলি বাংলাদেশের।
সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেট পেরিয়ে কয়েক কদম হাঁটতেই দেখা মিলে দেশের অন্যতম অডিও বুক কাহিনীক অডিও বুকের সঙ্গে। প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার ইমরাদ জুলকারনাইন বলেন, আমাদের সব মিলিয়ে বর্তমানে ১১০ মতো বই রয়েছে। এই সংখ্যা এই বছরেই ৫০০ ছাড়িয়ে যাবে। মেলা উপলক্ষে স্টলে এসে রেজিস্ট্রেশন করলে আমরা ২০০ টাকা সমমূল্যের রিচার্জ দিচ্ছি প্রতি একাউন্টে। একজন পাঠক অ্যাপ থেকে ২০০ টাকা দিয়ে যেকোন বই কিনতে পারবে।
.png)
তিনি আরো বলেন, আমাদের যাত্রা বেশি দিনের নয়। ২০২৩ সালে আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি বাজারে অনেক অডিও বুকই রয়েছে, তারা তাদের মতো করে সাজিয়েছেন। তবে আমরা আমাদের মতো হওয়ার চেষ্টা করছি, ভয়েস থেকে শুরু করে অডিও বইয়ের ক্ষেত্রে আমরা একধরনের ব্যাকরণ রচনা করে ফেলেছি। আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী বাংলা বই ছড়িয়ে দেয়া যেন সবাই বাংলা বইয়ের একসেসটুকু নিতে পারে।
বইয়ের মূল্য প্রসঙ্গে কাহিনীক অডিও বুকের জুলকারনাইন বলেন, বই প্রতি দাম নির্ধারণ করা হয়েছে। তবে মূল তুলনায় অর্ধেক দাম নির্ধারণ করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের অডিও বই শুনতে পারবেন এবং সেই সঙ্গে পৃথিবীর যেকোন জায়গা থেকে একজন পাঠক বইয়ের মূল্য পরিশোধ করতে পারবেন।
এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণের অডিও বুকের অন্যতম বড় কাব্যিকের ৭৫০-এর অধিক বেশি অডিও বই রয়েছে। এছাড়া ছোট ছোট গল্প, কিংবা বিভিন্ন কাহিনী নির্ভর পডকাস্ট। কাব্যিকের সিটিও অমিত বিশ্বাস বলেন, আমাদের ৭৫০ এর অধিক বই রয়েছে। বর্তামানে আমাদের ব্যবহারকারীর সঙ্গে আর লাখ ছাড়িয়ে যাবে। এছাড়া ২৫০০ প্রিমিয়াম ব্যবহারকারী রয়েছে।
কাহিনীক অডিও বুকের মতো এক এক করে বই কিনতে হবে না কাব্যিকে। তাদের রয়েছে মাসিক, অর্ধ বার্ষিক ও বার্ষিক প্ল্যান। যেকোন একটি ক্রয় করলেই সব বই শুনতে পারবেন একজন পাঠক।
এছাড়া বাংলা একাডেমির বর্ধমান হাউসে সংলগ্ন স্টল দিয়েছে শুনবই ও বইঘর দুটো পৃথক অডিও বুকের স্টল। কাহিনীক অডিও বুকের মতো বইঘরের থেকে বই কেনার সুযোগ থাকছে। এছাড়া বার্ষিক, অর্ধবার্ষিক প্ল্যান তো রয়েছেই।
বইঘরের সুপার ভাইজার জাহিদুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, আমাদের ১০০ পার অডিও বুক রয়েছে। মেলাতে প্রিমিয়াম কিছু প্ল্যানও রয়েছে; এছাড়া প্রতি বইও কিনতে পারে। যে, যে প্রিফার করে সে সেটি সেভাবে কেনার সুযোগ রয়েছে।
এদিকে শুনবইয়ের দায়িত্বে থাকা তানজিন আক্তার শিমু ও জান্নাতুল ফেরদৌস বলেন, বর্তামানে ৩০০ এর অধিক বই রয়েছে। হরর, থ্রিলার, রোমান্স, অ্যাডভেঞ্চার, মোটিভেশন, ক্লাসিক, রিলিজিয়াস, বায়োগ্রাফি, গল্প, কবিতা, বিশেষ, শিশুতোষ বই রয়েছে।
কেমন সাড়া পাওয়া যাচ্ছে এমন প্রশ্নের জবানে তারা জানান, মেলাতে গত বছর থেকে আমাদের স্টল আসছে। যেহেতু বিষয়টি নতুন তারপরেও পাঠক সাড়া পাচ্ছি। সামনে হয়ত আরও সাড়া ফেলবে।
উল্লেখ্য, অডিও বুক অ্যাপ ও ওয়েবভিত্তিক বই শোনার একটি মাধ্যম। যেখানে একজন শ্রোতা নির্দিষ্ট মূল্য পরিষদের মাধ্যমে তার পছন্দের বই শুনতে পারবে এবং পছন্দের বইটি অফলাইনে ডাউনলোড করে রাখার সুযোগ রাখা হয়েছে যেন যেকোনো সময় একজন শ্রোতা ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থাতেও শুনতে পারে।