শুক্রবার বিকেলে ‘তিশার ভালোবাসা’ বইটি হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন মুশতাক তিশা দম্পতি। হঠাৎ একদল দর্শনার্থী তাদেরকে ‘ভুয়া ভুয়া’ ‘ছিঃ ছিঃ’ দুয়োধ্বনি দিতে শুরু করে।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করে।
.png)
প্রসঙ্গত, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। ভালোবেসে একে অপরকে বিয়ে করেন বলে জানান তারা। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।