[ বইমেলা ]
বইমেলার ১৪তম দিনে এলো ৯১টি নতুন বই
ছবি: বইমেলার পাঠক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বইমেলার ১৪ দিনে নতুন বই এসেছে ৯১টি। গতকাল (১৩ ফেব্রুয়ারি) এ সংখ্যা ছিল ১১০টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ১১৪৮ টিতে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।
আগামীকাল বইমেলার ১৫তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: আবদুল হালিম বয়াতি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন জোবায়ের আবদুল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করবেন শফিকুর রহমান চৌধুরী এবং মো. নিশানে হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাইদুর রহমান বয়াতি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচএস/AS/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!