ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

মেলায় আহসান ইমামের দুই বই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
মেলায় আহসান ইমামের দুই বই
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে কবি, গবেষক ও চলচ্চিত্র নির্মাতা আহসান ইমামের দুটি বই। এরমধ্যে প্রবন্ধের বই বিম্বিত স্বর ও মুখোশ নামে কবিতার বই রয়েছে। দুই বইয়েরই প্রকাশক মাসুদ রানা সাকিল। 

পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৫৭৯ নং স্টলে।

বই বিষয়ে আহসান ইমাম বলেন, দুটি বই দুই ধরনের। প্রবন্ধের বইটি একটু সিরিয়াস ধরনের বুঝতেই পারছেন। আর কবিতার বইটিতে বেশি বৈচিত্র্য রয়েছে। এখানে কয়েক ধরনের কবিতা রয়েছে। বইটির শিরোনাম মুখোশ। মুখোশ তো নানা রকমেরই হয়ে থাকে। ভালো মন্দ যে অর্থেই বলেন, মানুষের আসল রূপের ওপরে কিন্তু একটা খোলস বা মুখোশ থাকে। অর্থাৎ বইটিতে স্থান পাওয়া অধিকাংশ কবিতা ভেতরের কথা অর্থাৎ হৃদয়ের কথা বলা হয়েছে।

Advertisement

আহসান ইমাম পেশায় শিক্ষক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে পাঠদান করছেন। এছাড়া তিনি লোক সংগীত গবেষণা, চলচ্চিত্র নির্মাণসহ অনেক সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!