ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

বাবাকে নিয়ে বইমেলায় ডা. সাবরিনা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
বাবাকে নিয়ে বইমেলায় ডা. সাবরিনা
ছবি: বইমেলায় ডা. সাবরিনা ও তার বাবা

অমর একুশে বইমেলায় আলোচিত-সমালোচিত চিকিৎসক ডা. সাবরিনার বই ‘বন্দিনী’ বেরিয়েছে। বেশ সাড়াও ফেলেছে বইটি। মেয়ের বই ও স্টল দেখতে এসেছেন সরকারের সাবেক সচিব সৈয়দ মুশাররফ হুসেন। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) মেলার আসেন সাবরিনার বাবা। লেখকের পিতা হিসেবে মেলাতে এসেছেন। তিনি বলেন,  হয়তো মেলায় আসা হতো না। মেয়ে বই লেখার কারণে আজ আসা হয়েছে। 

Advertisement

এ সময় ডা. সাবরিনা বলেন, আমার বই যদি পাঠক প্রিয় হয় তাহলেই আমি আমার বাবার কষ্ট কিছুটা দূর করতে পারব। যাদের পৃথিবীতে বাবা-মা রয়েছে তারা অনেক ভাগ্যবান। আমার কারণে আমি ছোট বেলায় বন্দি হয়ে ছিলাম। 

এ সময় পাশ থেকে তার বাবা বলে উঠেন, একটা গণ্ডির মধ্যে ছিলে বলেই উচ্চ শিক্ষায় একটা জায়গাতে পৌঁছাতে পেরেছো।

প্রসঙ্গত, করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই জাল রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় তিনি তিন বছর কারাগারে ছিলেন। তিন বছর বন্দিনী জীবনের কথা নিয়ে ডা. সাবরিনা এই গ্রন্থটি প্রকাশ করেছেন। করোনাকালে ডা. সাবরিনা নেতিবাচক কর্মকাণ্ডের জন্য টক অব দ্য কান্ট্রি ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!