ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই স্থানে তিন হাতবোমা বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০০:১০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই স্থানে তিন হাতবোমা বিস্ফোরণ
ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোন আহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জগন্নাথ হল পার্শ্ব রাস্তায় ২টি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মেট্রো স্টেশন সংলগ্ন স্থানে ওই ককটেলগুলো বিস্ফোরণ করে দুর্বৃত্তকারী।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল প্রাং বলেন, জগন্নাথ হলের সামনে বিস্ফোরণের খবর তারা পেয়েছেন। তবে কী ধরনের বিস্ফোরণ হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সহকারী প্রক্টরদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত, এতে কেউ আহত হয়নি।

এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাতেই ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে, অংশ নেয় ছাত্রদলের নেতা-কর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!