ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

‘অপ্রতীম মরল কেন, প্রশাসন জবাব দে’: কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতীম মরল কেন, প্রশাসন জবাব দে’: কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় ‘হত্যার’ বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে আনসার ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ১২ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। দাবি পূরণ না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Advertisement

এ সময় শিক্ষার্থীরা ‘ধিক্কার ধিক্কার, পুলিশ ধিক্কার’, ‘অপ্রতীম মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।

ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে দোষীকে বিচারের আওতায় আনতে হবে। কুমিল্লা শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় বলেন, ‘আজকের এই ঘটনার বিচার ১২ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে হবে। শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কুবি ক্যাম্পাসের পাশে পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে এবং কুমিল্লার প্রশাসনের বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে। তা না হলে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।’

ডেইলি-বাংলাদেশ//এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!