ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

তরুণ নির্মাতাদের নিয়ে জাকসুর চলচ্চিত্র উৎসব, সেরা ‘ইনতেজার’

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬
তরুণ নির্মাতাদের নিয়ে জাকসুর চলচ্চিত্র উৎসব, সেরা ‘ইনতেজার’
জাকসু শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা

জাবি প্রতিনিধি :

 

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে আয়োজিত 'জাকসু শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান' জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। 

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতা ও মননশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।

 

​উৎসবের সমাপনী ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাংলদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ, নাট্যকার মইন মুনতাসির, সহকারী প্রক্টর আব্দুস সাত্তার জয়, জাকসু জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, সমাজসেবা সম্পাদক আহসান লাবিব ও জাকসু নাট্য সম্পাদক রুহুল ইসলাম সহ ,শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

 

বিশ্ববিদ্যালয়ের তরুণ নির্মাতাদের থেকে জমা পড়া বহু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য থেকে বাছাইকৃত সেরা ৮টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, তার মধ্যে প্রথম স্হান অধিকার করে নাবিল মোস্তফা ও মানজুর আল হাসান পরিচালিত জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহ ও পটভূমি নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ইনতেজার, দ্বিতীয় স্হান অধিকার করে এবিএস রিফাত পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'একটি জিজ্ঞাসা' এবং তৃতীয় স্হান অধিকার করে সাহিদ শিমুল পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রিভারব্যাংক।।

 

অনুষ্ঠানের প্রধান আয়োজক ও জাকসুর নাট্য সম্পাদক রুহুল ইসলাম বলেন, ​"সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীলতার বাতিঘর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরাবরই মুক্তচিন্তা এবং শিল্পের নতুন দিক উন্মোচনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জাকসু ফিল্ম ফেস্টিভ্যাল ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শুধু একটি প্রতিযোগিতা বা উৎসব নয়; বরং তরুণ ও প্রতিশ্রুতিশীল নির্মাতাদের স্বাধীন চিন্তাভাবনা, গল্প বলার অনন্য শৈলী এবং চলচ্চিত্রের মাধ্যমে সমাজকে নতুন দৃষ্টিতে দেখার এক বলিষ্ঠ প্রয়াস।​বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা তরুণদের মাঝে রুচিশীল ও মননশীল চলচ্চিত্র চর্চাকে আরও বেগবান করতেই জাকসুর পক্ষ থেকে আমাদের এই আয়োজন।”

 

 তিনি আরও বলেন,”আমরা বিশ্বাস করি, তরুণদের হাতেই রচিত হবে আগামীর বাংলা চলচ্চিত্রের নতুন অধ্যায়। তরুণ নির্মাতাদের সৃষ্টিশীলতাকে সম্মান জানাতে এবং তাদের কাজের যথোপযুক্ত মূল্যায়ন করতেই আমরা এ বছর জাকসু ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাংস্কৃতিক চেতনা জাগ্রত রাখতে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের মেধার বিকাশ ঘটাতে এক বিরাট ভূমিকা রাখবে।”

 

এছাড়াও উক্ত শর্ট ফিল্ম ফেস্টিবলের পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পূর্বে সম্পন্ন হওয়া জাকসু নাট্য প্রবন্ধ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও জাকসু নাট্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!