ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

নবীন গবেষকদের বরণকরে নিল রাবির আইবিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৬
নবীন গবেষকদের বরণকরে নিল রাবির আইবিএস
গবেষকদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের গবেষকদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২১আসস্ট) ইনস্টিটিউটের সেমিনারকক্ষে আইবিএস অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে নবীনবরণ আয়োজিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন  উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও আইবিএস পরিচালক প্রফেসর এম মোস্তফা কামাল। অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ নাজিমুল হক। 

Advertisement

অনুষ্ঠানে নবাগত গবেষকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপাচার্য তাঁর বক্তব্যে নবাগত গবেষকদের কাজে সাফল্য প্রত্যাশা করেন। তিনি বলেন ‘নবীন এই গবেষকদের সাফল্য আমাদের ভবিষ্যত গবেষণায় পথ দেখাবে, গবেষণালব্ধ ফলাফল আরও উচ্চস্তরের গবেষণায় অনুপ্রাণিত করবে। তিনি আগামীতে আইবিএস এর জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনার কথাও জানান। 

উপ-উপাচার্য (প্রশাসন বলেন নবাগত গবেষকরা তাদের কাজের মধ্যে দিয়ে মেধা ও মননের পরিচয় দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ‘এই গবেষকরা তাদের যুগোপযোগী বিষয়ে মানসম্মত গবেষণার মাধ্যমে এই ইনস্টিটিউট তথা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়াতে ভূমিকা রাখবেন।’

উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বলেন, ‘আইবিএস বাংলাদেশ সংক্রান্ত গবেষণায় এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানের ডিগ্রিধারীরা কর্মক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। সেই ধারা বর্তমান গবেষকরা বজায় রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণাকে বিশেষ গুরুত্ব দেয়। আগামীতে তার প্রতিফলন দেখা যাবে।’

এসোসিয়েশনের সভাপতি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে এসোসিয়েশনের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ//এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!