[ দেশজুড়ে ]
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ। প্রতীকী ছবি।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে কাজী সাজ্জাদ (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাজ্জাদ টুটপাড়া এলাকার বাসিন্দা কাজী কামালের ছেলে।
গুলিতে সাজ্জাদের ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
.png)
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, টুটপাড়া এলাকায় কাজী সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কিভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ওসি জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/খুলনা
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!