ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে জাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ২৭ অক্টোবর ২০২৬
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে জাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক চোই হেই ইয়ঙের নেতৃত্বাধীন প্রতিনিধিদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক চোই হেই ইয়ঙের (Choi Hae-Young) নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন।

এ সময়​ অধ্যাপক চোই হেই ইয়ঙ উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য চলমান আলোচনা ও যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, দক্ষিণ কোরিয়ার নাগরিক ও ভাষাশিক্ষক লি কু (Lee Ku) এবং তাঁর স্ত্রী লি চার্লস (Lee Charles) উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!