ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ২৭ অক্টোবর ২০২৬
আখাউড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আখাউড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছে হতদরিদ্র অসাহায় রোগীরা। ছবি: ডেইলি বাংলাদেশ।

রাজনীতি শুধু সভা-সমাবেশ কিংবা শ্লোগানে সীমাবদ্ধ নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই মানবিক ভাবনাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর)  বিকাল ৩ টায় সড়ক বাজার পৌর মুক্ত মঞ্চে ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা  হয়। এ ক‍্যাম্পে প্রায় ২শতাধিক অসহায় হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ দেওয়া  করা হয়। 

বিকাল থেকেই দূর-দূরান্ত থেকে রোগীরা এসে লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেন। বয়স্ক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন স্থানীয় মানুষের কাছে হয়ে ওঠে স্বাস্থ্যসেবার একটি সুযোগ। বিশেষ করে যাদের পক্ষে নিয়মিত চিকিৎসা সেবা ও পরামর্শ নেওয়া কঠিন, তাঁদের জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে  উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মহসিন ভূইঁয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডাক্তার খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূইয়া, পৌর  যুবদলের সদস্য সচিব মো: হুমায়ুন রহমান নয়ন, যুবদল নেতা জিয়াউল হাসান সানি, মো: ইয়াসিন সরকার,  আব্দুল হান্নান প্রমূখ।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার জন মেডিকেল অফিসার এ চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসাসেবা নিতে আসা মো. আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমার পেট ব্যাথা করছে। কোন কিছু খেতে পারছি না। শরীর খুবই দুর্বল লাগছে। চিকিৎসকের কাছে যাওয়ার ইচ্ছা থাকলেও খরচের কথা চিন্ত করে এতদিন যেতে পারেননি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ পেয়েছি।

মো. লোকমান মিয়া বলেন, অনেক দিন ধরে হাটু ও কোমর ব্যাথা। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছি না। বিকালে এখানে এসে দেখি ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক্ষণ দাঁড়িয়ে ডাক্তার দেখানো হয়। চিকিৎসক দেখে ফ্রিতে অনেক ওষধ দিয়েছে। বিনামূল্যে চিকিৎসক দেখানোর সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশ নেন।

আখাউড়া পৌর যুবদলের সদস্য সচিব মো: হুমায়ুন রহমান নয়ন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এদলটি সব সময় রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। তার ধারাবাহিতকায় আজকে  এ কাজ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!