ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২২ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম দিবস পালন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরবর্তীতে আনন্দ র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণের পর প্রশাসন ভবনের সামনে কেক কাটা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী।

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, হল কতৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, "স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে ১৯৭৯ সালে ২২শে নভেম্বর এর ভিত্তি প্রস্তুর স্থাপন ও প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার জন্য এই অঞ্চল কে বেছে নেওয়ার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক দীর্ঘদিন যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য কে ভুলুন্ঠিত করে অন্যভাবে এটিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।"

ডেইলি-বাংলাদেশ/ইবি/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!