ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০১৯
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম রয়েছে। এতে রান্নার কাজ করতে বিড়ম্বনায় পড়তে হয়েছে নগরীর বেশকিছু এলাকার বাসিন্দাদের।

এলাকাগুলো হচ্ছে-রামপুরা-বনশ্রী, মিরপুর, মোহাম্মাদপুর, বাড্ডা, হাজারিবাগ, ঝিগাতলা, মালিবাগ, আজিমপুর। বেশকিছু এলাকায় প্রায়ই গ্যাসের চাপ কম থাকে বলে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী।

রাজধানীর বনশ্রীর বাসিন্দা আহমেদ তাহের হাসিব বলেন, সপ্তাহের অন্যান্য দিন সকাল সকাল অফিসের জন্য বের হয়ে যাই। আজ সাপ্তাহিক ছুটির দিন, বাসায় আছি। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আত্মীয়-স্বজনও আসার কথা। এ উপলক্ষে আমার স্ত্রী সকালে রান্না করতে গিয়ে দেখছে গ্যাস নেই। পরে যখন গ্যাস এসেছে তখনো রান্না করার উপায় নেই, কারণ গ্যাসের চাপ কম। আমাদের বনশ্রী, রামপুরা, মালিবাগ এলাকায় প্রায়ই গ্যাসের চাপ কম থাকে।

Advertisement

তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপ লাইন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী সামিউল হক সম্প্রতি এ বিষয়ে দরপত্র আহ্বান করে বলেছেন, ক্ষতিগ্রস্ত, ঝুঁকিপূর্ণ অথবা লিকেজ গ্যাস পাইপলাইন পরিবর্তন, স্বল্প চাপজনিত সমস্যা সমাধানের লক্ষ্যে রামপুরাসহ বিভিন্ন এলাকায় বিদ্যামান ২ ইঞ্জি/৮ ইঞ্জি ব্যাসের পাইপলাইন স্থাপন, প্রতিস্থাপন, পুনর্নির্মাণ এবং সার্ভিস লাইন স্থানান্তরের কাজের জন্য এরইমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। মাঠ পর্যায়ে কাজ শুরু হওয়ার পর থেকে ১৮০ দিনের মধ্যে এই কাজ পুরোপুরি সম্পন্ন হবে। তখন আর গ্যাসজনিত আর সমস্যা থাকবে না বলে আশা করা যায়।

ডেইলি বাংলাদেশ/আরএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!