[ রাজধানী ]
চকবাজারে বিদেশি সিগারেটসহ আটক এক
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে চোরাই পথে আমদানিকৃত বিপুল পরিমাণে বিদেশি সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১০। আটককৃত ব্যক্তির নাম- মো. জসিম সিকদার (৪২)। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে মোগলটুলী এলাকায় এ অভিযান চালানো হয়।
বুধবার র্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদশক মো. কাইয়ুমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষ সূত্রে পাওয়া সংবাদে ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২ এর ভারপ্রপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে মোগলটুলীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাই পথে আমদানিকৃত বিভিন্ন ব্রান্ডের চার হাজার ৬৭৫ প্যাকেট বিদেশি সিগারেটসহ ১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চকবাজার থানায় মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!